সাম্প্রতিক লেখা

বিডিফিশ বাংলা এডমিন

ক্যাটেগরি: আমাদের কথা > বিডিফিশ পরিচিতি

বিডিফিশের নীতিমালা ও শর্তাবলী

যেহেতু বিডিফিশের সকল লেখক তার লেখা ও মন্তব্য প্রকাশে এমনকি পরবর্তিতে তা সম্পাদনায় (এমনকি মুছে ফেলার) সম্পূর্ণ কর্তৃত্ব পেয়ে থাকেন সেহেতু তিনি এক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকেন বলে আমরা মনে করি। লেখা ও মন্তব্য সম্পাদনার সুযোগ বিডিফিশ টিমের থাকলেও লেখকের অনুরোধ বা সম্মতি বা বিশেষ পরিস্থিতি ছাড়া তা কখনই করা হয় না। বিডিফিশের সকল লেখা ও মন্তব্য এর প্রকাশ ও সম্পাদনার সকল রেকর্ড সংরক্ষিত থাকে (তাই তা অস্বীকার করার কোন সুযোগ নেই)। এমত অবস্থায় বিডিফিশের মতো মাৎস্য তথ্য শেয়ার করার এই অনলাইন বা ভার্চুয়াল প্লাটফর্মের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার স্বার্থে নিম্নলিখিত নীতিমালা ও শর্তাবলির প্রয়োজনীয়তা বোধ থেকেই এই নীতিমালা ও শর্তাবলির আবির্ভাব। বিডিফিশের কোন লেখক এই নীতিমালা ও শর্তাবলী বা এর কোন অংশ ভঙ্গ করলে তার সকল দায়-দায়িত্ব তাকেই বহন করতে হবে এবং তিনি তার লেখা ও মন্তব্য প্রকাশ করার অধিকার সাময়িক বা স্থায়ীভাবে হারাবেন যা বিডিফিশ টিমের সিদ্ধান্ত অনুসারে কার্যকর হবে। আপনি যদি মনে করেন কোন লেখা বা মন্তব্যের মাধ্যমে এই নীতিমালা ও শর্তাবলী ভঙ্গ হয়েছে তাহলে অনুগ্রহ করে তা কোন লেখা বা মন্তব্যে প্রকাশ না করে এখান থেকে ইমেইল করে আমাদেরকে জানান।

এক
বিডিফিশে প্রকাশিত সকল লেখা ও মন্তব্য যথাক্রমে সংশ্লিষ্ট লেখক ও মন্তব্যকারীর বলে বিবেচিত হবে। সংগৃহীত লেখা বা মন্তব্য প্রকাশের ক্ষেত্রে যথাযথভাবে তথ্যসূত্র উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে লেখক বা মন্তব্যকারী কে নিজ দ্বায়িত্বে মূল লেখকের কাছ থেকে অনুমতি নিতে হবে।

দুই
এখানে প্রকাশিত সকল লেখা ও মন্তব্যের স্বত্ব যথাক্রমে সংশ্লষ্ট লেখক ও মন্তব্যকারীর। তবে তিনি বা তারা আমাদের সাথে একমত যে তার/তাদের লেখা বা মন্তব্যের গুরুত্বপূর্ণ অংশ যথাযথভাবে তথ্যসূত্র উল্লেখপূর্বক (অনলাইনের ক্ষেত্রে সংযুক্তিসহ) কেবলমাত্র অবাণিজ্যিক ক্ষেত্রে সেকেন্ডারি ডেটা হিসেবে ব্যবহার করা যাবে।

তিন
এই সাইটে শুধুমাত্র ফিশারীজ সংশ্লিষ্ট টেক্সট ও ইমেজ আপলোড করা যাবে। কোনভাবেই ভিডিও বা অডিও ফাইল আপলোড করা যাবে না। ভিডিও বা অডিও ফাইল লেখায় সংযুক্ত করতে চাইলে তৃতীয় পক্ষের (যেমন ইউটিউব ইত্যাদি) সহায়তায় আপলোড করে এখানে এমবেডেড করে বা সংযুক্তির মাধ্যমে ব্যবহার করতে হবে।

চার
আমাদের সমাজে অশ্লীল বলে বিবেচিত হয় এমন টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও বা অন্য যে কোন ফরমেটের তথ্য এখানে আপলোড বা প্রকাশ করা যাবে না। এমন কি লেখা বা মন্তব্যে এজাতীয় সংযুক্তিও (লিঙ্ক) প্রকাশ করা যাবে না।

পাঁচ
বিডিফিশের সকল লেখক ও মন্তব্যকারী একই পরিবারের (বিডিফিশ) অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়ে থাকে। তাই সবার প্রতি যথাযথ সম্মান ও সহনশীলতা প্রদর্শন আমাদের একান্ত কাম্য। কোনভাবেই কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা অন্যকিছু কে হেয় করে, ছোট করে, অসম্মান করে কোন লেখা বা মন্তব্য প্রকাশ করা যাবে না। এমনকি কারও ব্যক্তিগত তথ্য তার সম্মতি ছাড়া এখানে প্রকাশ করা যাবে না।

ছয়
বিডিফিশের সকল তথ্য যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি সার্ভারে সংরক্ষিত থাকে। কারিগরি বা অন্য কোন কারণে আপনার প্রকাশিত লেখা বা মন্তব্য আংশিক বা সম্পূর্ণভাবে নষ্ট হতে পারে, হারিয়ে যেতে পারে এমনকি অপব্যবহারও (যেমন কপি-পেষ্ট) হতে পারে। যদিও বিডিফিশ সকল লেখা ও মন্তব্য যথাযথ সংরক্ষণ ও ব্যবহারে বদ্ধ পরিকর তবুও বিডিফিশ আপনার লেখা বা মন্তব্য যথাযথ সংরক্ষণ ও ব্যবহারের নিশ্চয়তা দিতে পারে না। (তাই সকল লেখা ও মন্তব্য সংশ্লিষ্ট লেখক পরবর্তিতে ব্যবহারের জন্য নিজ দায়ত্বে সংরক্ষণ করবেন।)

সাত
বিডিফিশে প্রকাশিত সকল লেখা ও মন্তব্যের দায়-দায়িত্ব সংশ্লিষ্ট লেখক ও মন্তব্যকারীর। বিডিফিশ কোন অবস্থাতেই কোন লেখা বা মন্তব্যের জন্য দায়ী থাকবে না।

আট
সর্বোপরি বিডিফিশে লেখা বা মন্তব্য প্রকাশের মাধ্যমে কোন অবস্থাতেই জাতীয় বা আন্তর্জাতিক আইন (যেমন কপি রাইট আইন ইত্যাদি) ভঙ্গ করা যাবে না। কেউ ভঙ্গ করলে উদ্ভূত পরিস্থিতির সকল দায়-দায়িত্ব তাকেই বহন করতে হবে।

2 comments to বিডিফিশের নীতিমালা ও শর্তাবলী

You must be logged in to post a comment.