সাম্প্রতিক লেখা

বিডিফিশ বাংলা এডমিন

ক্যাটেগরি: আমাদের কথা > বিডিফিশ সাহায্য

আপনার লেখায় কিভাবে ছবি যোগ করবেন?

বিডিফিশে আপনার লেখায় খুব সহজেই আপনি ছবি যোগ করতে পারেন এবং আমরা তাতে উৎসাহ দিয়ে থাকি। তবে বিডিফিশ সব সময় নিজস্ব লেখা ও ছবি প্রত্যাশা করে। তবে আপনি চাইলে সূত্র উল্লেখপূর্বক এবং প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথভাবে অনুমতি নিয়ে সংগৃহীত ছবিও ব্যবহার করতে পারেন।

আপনার লেখায় ছবি যোগ করতে চাইলে Add New Post অথবা Edit Post পাতায় যান। উভয় পাতাতেই মূল টেক্সট বক্সের উপরে Upload/Insertএর পর বিভিন্ন মিডিয়া ফাইল (যেমন ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি) আপলোডের জন্য আলাদা আলাদা আইকোন রয়েছে (উপরের চিত্রে অ চিহ্নিত অংশ লক্ষ্য করুন)। কিন্তু বিডিফিশের নীতিমালা ও শর্তাবলী অনুসারে এখানে ইমেজ ছাড়া অন্যান্য মিডিয়া ফাইল (ভিডিও, অডিও ইত্যাদি) আপলোড করা নিষিদ্ধ। তাই এখান থেকে কেবলমাত্র ছবি যোগ করুন। ছবি যোগ করতে ইমেজ আইকোনে ক্লিক করুন।

ইমেজ আইকনে ক্লিক করলে Add an Image উইন্ডো ওপেন হবে। এখানে তিনটি ট্যাব রয়েছে যথা- From Computer, From URL এবং Media Library। এর মধ্যে From Computer ট্যাবটি একটিভ থাকে (নিচের চিত্রে ক চিহ্নত অংশ লক্ষ্য করুন)। আপনার কম্পিউটার থেকে নতুন ছবি যোগ করতে চাইলে এই ট্যাবে অবস্থান করুন এবং Browse… -এ ক্লিক করে ওপেন ডায়ালগ বক্সে আপনার ছবিটি নির্ধারণ করে দিন। এবার আপলোডে ক্লিক করে ছবিটি আপলোড করুন।

ছবিটি আপলোড হয়ে গেলে নিচের ছবিটির (ক২ চিহ্নত চিত্র) মতো উইন্ডো ওপেন হবে। এখানে আপনি ছবির প্রিভিউ দেখতে পাবেন যা থেকে আপনার ছবিটি নিশ্চিত হয়ে নিন। এর পর ছবির শিরোনাম দিন। শিরোনাম দেয়া বাধ্যতামূলক। এখানে আপনার ছবির ফাইলের নাম থেকে সয়ংক্রিয়ভাবে শিরোনাম তৈরি হয়ে থাকে কিন্তু ছবির সাথে মিল রেখে আপনার ছবির শিরোনাম প্রদান করলে তা সার্চ ইঞ্জিন সহজে খুঁজে পাবে এবং এ বিষয়ে উৎসাহিত পাঠক আপনার পাতায় আসার সুযোগ পাবে। এরপর প্রয়োজনীয় ক্যাপশন দিন। অতঃপর Alignment এবং Size ঠিক করে দিন। বিডিফিশ ছবির alignment সাধারণত left হয়ে থাকে তবে তা আপনার পছন্দ মত হতে পারে। ছবির size width 550 pixels এবং memory ১০০ কিলোবাইটের বেশী কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এর চেয়ে বড় আকারের ছবি যথাযথভাবে প্রদর্শিত হয় না আবার তা প্রদর্শিত হতে বেশি সময় নেয়। এছাড়াও চাইলে দিতে পারেন ছবির বিবরণ। আবার Link URL থেকে ছবিতে হাইপারলিঙ্কও যোগ করতে পারেন । সবশেষে Insert into Post-এ ক্লিক করে ছবিটি পোষ্টে যোগ করুন।

বিডিফিশে বা বিডিফিশের বাংলা বিভাগে অথবা অন্য কোন সাইটে আপলোড করা আপনার ছবি নতুন করে আপলোড না করে সহজেই আপনার লেখার যোগ করতে পারেন। এজন্য আপনাকে উল্লেখিতে উইন্ডোর From URL ট্যাবে (নিচের চিত্রে খ চিহ্নত অংশ লক্ষ্য করুন) অবস্থান করে যথাযথভাবে Image URL যোগ করতে হবে। আপনি যে ইমেজটি যোগ করতে চান তা যে কোন ব্রাউজারে ওপেন করে কাংঙ্খিত ছবির উপর রাইট ক্লিক করুন এবং Properties এ যান। Properties ডায়ালোগ বক্স থেকে ছবির ইউ.আর.এল কপি করে এখানে পেষ্ট করে দিন। এবার আগের নির্দেশনা অনুসরণ করে Image Title, Image Caption, Alignment, Link Image To প্রভৃতি সেট করুন। সবশেষে Insert Post এ ক্লিক করে আপনার ছবিটি লেখায় যোগ করুন।

বিডিফিশে আপলোড করা সকল ছবি বিডিফিশের Media Library তে সংরক্ষিত থাকে। বিডিফিশ এবং বিডিফিশ বাংলার জন্য আলাদা আলাদাভাবে দুটি মিডিয়া লাইব্রেরি রয়েছে। তাই পূর্বে আপলোড করা আপনার অথবা বিডিফিশের অন্যান্য লেখকের মাধ্যমে আপলোড করা ছবি এই মিডিয়া লাইব্রেরি থেকে আপনিও ব্যবহার করতে পারবেন। এজন্য Media Library ট্যাবে ক্লিক করলে নিচের ছবির মতো (নিচের চিত্রে গ চিহ্নত অংশ লক্ষ্য করুন) উইন্ডোতে পূর্ব আপলোড করা সকল ছবির তালিকা দেখতে পাবেন। আপনি যে ছবিটি যোগ করতে চান তার ডানের Show লিঙ্কে ক্লিক করে পরবর্তিতে প্রাপ্ত প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে সহজেই আপনি আপনার লেখায় ছবি যোগ করতে পারবেন। তবে বিডিফিশের Media Library থেকে কেবলমাত্র বিডিফিশ সাইটে এবং বিডিফিশ বাংলার Media Library থেকে কেবলমাত্র বিডিফিশ বাংলা বিভাগে ছবি যোগ করা যাবে।

প্রত্যাশা করি এখন থেকে বিডিফিশে আপনি সহজেই আপনার লেখায় ছবি যোগ করতে পারবেন। তবুও কোন সমস্যার সম্মুখীন হলে মন্তব্যে লিখুন অথবা এখান থেকে ইমেইল করে আমাদেরকে জানান।

You must be logged in to post a comment.